Main Menu

অবশেষে মারা গেল হাতি ‘রাজলক্ষী’

শ্রীমঙ্গল প্রতিনিধি: গত আটদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় না ফেরার দেশে চলে গেল হাতি ‘রাজলক্ষী’।
হাতিটির মালিক কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হাতিটি মারা যাওয়ায় কারণ জানতে মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির সিদ্ধান্ত মতে ঢাকা থেকে অভিজ্ঞ টিম এনে এর ময়নাতদন্তÍ করা হবে। এদিকে হাতি রাজলক্ষীর মালিক মো: সিরাজুল ইসলাম জানিয়েছেন তিনি এব্যাপারে হাতিটি লিজ নেওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন।
গত ১৪ জুলাই ব্রাহ্মনবাড়িয়া থেকে বিশ্রামের জন্য রাজলক্ষীকে নিয়ে আসা হয় শ্রীমঙ্গলে। ঐ দিন রাতে ট্রাক থেকে নামানোর সময় আঘাতপ্রাপ্ত হয় হাতি রাজলক্ষ্মী। এর পর থেকে সে (হাতি) খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। হাতি অসুস্থের খবর মিডিয়ায় প্রচারের পর আজ (শুক্রবার) ঢাকা থেকে আসার কথা ছিল পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল। তারা আসার আগেই রাজলক্ষ্মীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক থেকে নামানোর সময় হাতিটির সামনের দুই পা ট্রাকে থাকা অবস্থায়ই গাড়ি টান দিলে হাতিটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর থেকেই গুরুতর আহত অবস্থায় ছিল রাজলক্ষী।
হাতিটির মালিক সিরাজুল ইসলাম জানান, তার দাদার আমল থেকেই তারা হাতি পালন করে আসছিলেন। একসময় তাদের ৮টি হাতি ছিলো এখন মাত্র ২টি। অপর একটি হাতি তাদের এক চাচার অংশে পড়েছে। আর এই রাজলক্ষির মা পড়ে ছিলো তাদের অংশে। তিনি জানান, এই রাজলক্ষিই তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো। গত ৭দিন হাতিটি এক জায়গায় পড়ে ছিলো। যেখানে পড়েছিলো সে জায়গা গর্ত হয়ে কাঁদায় পরিনত হয়েছিলো। বুধবার বিকেলে আরও একটি হাতি দিয়ে টেনে তার স্থান পরিবর্তন করা হয়েছে। এখন পাশে গর্ত খুড়া হয়েছে। ময়না তদন্তের পর এই গর্তেতে মাঠি চাপা দেওয়া হবে হাতিটি কে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ বিভাগের ভ্যাটেনারী সার্জন ডা: আরিফুর রহমান জানান, তিনি গত ৭দিন ধরে হাতিটিকে ঢাকা চিড়িয়াখানা ও ডুলুহাজরা সাফারী পার্কের চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা দিয়ে আসছেন। বুধবার সন্ধার পর থেকে সে খাবার বন্ধ করে দিলে হাতিটিকে খাবারের যোগান হিসেবে স্যালাইন দেয়া হয়। তবে বৃহস্পতিবার সকালের দিকে একটু একটু খাবার নিলেও পরিমানে খুব কম। তিনি জানান, তার ধারনা হাতিটির মেরুদন্ডে আঘাত প্রাপ্ত হয়েছে। তার পেছনের ডান পা টি উঠাতে পারছিলো না। কারণ জানতে মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, হাতিটি একটি পরিত্যক্ত জমিতে পড়ে আছে। খাবার দিলে খাবার নিচ্ছেনা। লোকজন হাতিটিকে দেখতে ভীড় করছে। এ সময় হাতিটির চোখ দিয়ে অঝোরধারায় জল পড়তে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, সার্কাস ও বিয়ের অনুষ্ঠানে খেলা দেখানোর জন্য নরসিংদীর একটি সার্কাস দল হাতিটি ভাড়া নেয়। গত শুক্রবার (১৪ জুলাই) রাতে হাতিটি ট্রাকে করে ফেরত আনার সময় শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গেলে হাতিটি ছিটকে পড়ে আহত হয়।
হাতিটির শারীরিক অবস্থা ভালো ছিল না। ৮ দিন ধরে হাতিটির চিকিৎসার চলছিল। উঠে দাঁড়াতে পারছিল না। চিকিৎসকদের ধারণা, হাতিটির কোমর অথবা মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়েছে যার কারণে বাঁচার কোনও লক্ষণ ছিল না। ৩২ বছর বয়সী হাতিটির ওজন ছিল প্রায় তিন টন।

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed