Main Menu

সিলেটে হামলায় আহত যুবলীগকর্মীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পূর্ব মিরাবাজারের মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে একদল দুর্বৃত্তের হামলায় আহত যুবলীগ কর্মী মাহবুবুর রহমান রিজভীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপতালে তার মৃত্যু হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নগরীর মিরাবাজার মডেল স্কুল এন্ড কলেজের গলিতে জাতীয় পার্টির আব্দুর রকিবের গ্রুপের সাথে যুবলীগের মাহবুবুর রহমান রিজভী গ্রুপের মারামারি হয়। এসময় রিজভী ছুরিকাহত হন। পরে আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মী মাহবুবুর রহমান রিজভী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কি কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে এ বিষয়টি মাথায় রেখে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

 

Share





Related News

Comments are Closed