Main Menu

সিলেটে ৬ ছিনতাকারী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার রাত ১১টার দিকে ক্বীন ব্রীজের পাশে সার্কিট হাউজ সংলগ্ন ফাঁকা পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে লোহার পাইপ, ছোরা, স্টীলের হেক্সা ব্লেড, এন্টি স্প্রীং কাটার ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হচ্ছে- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে দুদু মিয়া (৬০), পঞ্চগড় জেলার সদর উপজেলার ঝিটকিকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. ইব্রাহিম খলিল (১৯) ও মৃত আমির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩২), নোয়াখালী জেলার মাইজদী উপজেলার পূর্ব শোলাকিয়া গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল উদ্দিন (৪০), সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার মৃত আবদুল মালেকের ছেলে রাশেদ মিয়া(১৯), রংপুর জেলার কোতয়ালী থানার পূর্ব ঘিলাবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিঠু হোসেন (৩০)। তারা নগরীর বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
র‌্যাব-৯এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের একটি বিশেষ দল নগরীতে টহলরত অবস্থায় ক্বীন ব্রীজ ও সার্কিট হাউজের পাশে ফাঁকা রাস্তায় ছিনতাইকালে এই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় । এসময় ছিনতাইকারীদের দেহ তল্লাশী তখন ১ হাজার ৭শত ৬৬ টাকা ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসামীদের সিলেট কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed