বিশ্বনাথে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে উপজেলা থেকে মানব পাচারকারী মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহরাব হোসেন (৫২) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব বিশ্বনাথ উপজেলার একানিদা গ্রামেরমৃত হাজী রাজিব উল্লাহের ছেলে।
র্যাব-৯এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ একটি অভিযানিক দল আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করত। আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed