কুলাউড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মহিষমারা গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টায় আমিনা বেগম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
সে স্থানীয় হযরত ফাতেমা (র:) টাইটেল মাদ্রাসার ছাত্রী এবং একই এলাকার রফিক মিয়ার মেয়ে। তবে ঘটনার সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোন কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো. আবু ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed