এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুর প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের হোস্টেল ভাংচুরের ঘটনায় ১০/১২ জনের লিখিত সাক্ষ্য গ্রহণ করেছে তদন্ত কমিটি।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
তদন্ত কমিটির সদস্য ও এম সি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তোতিউর রহমান জানান, প্রত্যক্ষদর্শী সকলের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে। তাদেরকে একটি প্রেসক্রাইবড ফরম দেয়া হয়েছিল। তারা এই ফরম পূরণ করে দিয়েছেন। সব মিলিয়ে ১০/১২ জন ফরম পূরণ করেছেন বলে জানান তিনি। কলেজের তথ্য ও অনুসন্ধান কেন্দ্রের ২য় তলায় এই সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে তদন্ত কমিটির ৫ সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে এমসি কলেজের প্রশাসনিক ভবনের সম্মুখে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কর্তৃপক্ষের কাছে লিখিত স্মারকলিপি দেয়। স্মারকলিপি গ্রহণের পর কলেজ অধ্যক্ষ আন্দোলনকারীদের জানান, মূলত নিরাপত্তার কারণে ছাত্রাবাস বন্ধ রাখা হয়েছে। আগামী শনিবার এ নিয়ে বৈঠক রয়েছে সেখানে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানান অধ্যক্ষ।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই ছাত্রলীগের বিবদমান সঞ্জয় ও টিটু গ্রুপের আধিপত্যের জের ধরে গত ১৩ জুলাই সকালে এমসি কলেজের ছাত্রাবাস ভাংচুর করা হয়। এতে ছাত্রাবাসের ৩৯টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই কলেজের অধ্যক্ষ জরুরি সভার আয়োজন করে অনির্দিষ্ট কালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেন এবং সন্ধ্যা ৬টার ভিতরে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেন। এ ঘটনায় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল কুদ্দুসকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- অধ্যাপক তোতিউর রহমান, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক জামাল উদ্দিন ও অধ্যাপক আবুল আনাম মো: রিয়াজ।
উলেখ্য, এ ঘটনার পাঁচ বছর পাঁচ দিন আগে শিবির প্রতিহত করতে গিয়ে ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ এই ছাত্রাবাসের তিনটি ব্লক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed