গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কোরআনে হাফেজ এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী বাজারের ওয়াছিমা কমিউনিটি সেন্টারের সামনে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কোরআনে হাফেজ মাহমুদুল হাসান (২৫) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেল আরোহী ঐ যুবক গোলাপগঞ্জে যাওয়ার পথে ওয়াছিমা সেন্টারের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং হাফিজ মাহমুদুল হাসান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের মাষ্টার আব্দুল মালিকের চতুর্থ ছেলে।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed