সিলেটে মাদক সম্রাট শহীদসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম শহীদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা, হিরোইনসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরের শহীদের বাড়ি থেকে তার স্ত্রীসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকার আহমদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. শহীদুল ইসলাম শহীদ (৩৫), তার স্ত্রী মোছাম্মৎ শিউলি আক্তর ওরফে বুলু (২৮), বি-বাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে মো. হেলাল উদ্দিন (৩০) ও মো. সাগর আহম্মেদ(১৮) এবং মো.জালাল মিয়া(৩৫)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, সিলেট পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল নিয়ে দীর্ঘ অভিযান পরিচালনা করে স্ত্রী ও তিন সহযোগিসহ শহীদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি এবং মাদক দ্রব্যের মওজুদের কথা স্বীকারোক্তি দেয়। পরে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি, ৭ হাজার ৬শত পিছ ইয়াবা, ৩ শত ৪৪ গ্রাম হিরোইন ও নগদ ৪ লাখ ৩০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। মাদকের শীর্ষ স¤্রাট শহীদকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয়রা।
গ্রেফতারকৃত আসামীদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More



Comments are Closed