Main Menu

ইমামদের বিশ্বমানের যোগ্যতা অর্জন করতে হবে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইমামদের বিশ্বমানের যোগ্যতা অর্জন করতে হবে, ইমামগণ হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। ধর্মীয় নেতা হিসেবে তাদের ইসলামের বাস্তব প্রতিচ্ছবি প্রদর্শন করতে হবে, এবং সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ইমাম বাতয়ন এতে অংশ গ্রহণ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বিশ্বায়নের মহা সড়কে বিচরণ করে বিশ্বমানের মানুষ হওয়ার যে সুযোগ উন্মুক্ত হয়েছে, তাতে ইমামদের ব্যাপক ভাবে অংশ নিতে হবে।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন- ইমাম বাতায়ন একতার প্লাটফর্ম। জাতীর পিতার প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমী ইমামদের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিয়েছে। তাই তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ঐক্যবদ্ধভাবে সমাজের উন্নয়নে ইমামদের কাজ করার আহবান জানিয়ে বলেন- সমাজের বিশ্বস্থ সম্প্রসারণকর্মী হিসেবে নব নব প্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক কৃষিবীদ আনোয়ারুল কাদির, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের গবেষণা কর্মকর্তা মঞ্জুরুল করীম চৌধুরী, কৃষিবীদ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা শফিকুর রহমান।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ জঙ্গীবাদ দমন সহ আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে প্রতি জুমআ বারের খুতবায় ইমামদের বক্তব্য রাখার আহবান জানান।
ক্যাপশন: নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

Share





Related News

Comments are Closed