এমসি কলেজ হোস্টেলে ছাত্রলীগের ভাংচুর: ছাত্রদলের নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এমসি বিশ্ববিদ্যালয় কলেজ হোস্টেলে ছাত্রলীগের ভাংচুর ও হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহম্পতিবার (১৩ জুলাই) এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা ও সদস্য সচিব দেলওয়ার হোসেইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ আজ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাদের দমন-পীড়ন আর অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। তারা সিলেট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জিম্মি করে রেখেছে। দেশের সুনামধন্য বিদ্যাপীঠ এমসি বিশ্ববিদ্যালয় কলেজকে সন্ত্রাসীর কারখানা হিসেবে গড়ে তুলেছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে আরো বলেন, ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিহার করে সুপথে ফিরে আসবে। না হলে দেশের ছাত্র-জনতা যখন তাদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলবে তখন তাদের পালানোর পথটুকুও থাকবে না। বিবৃতিতে তারা আরো বলেন, অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। এছাড়া ছাত্রলীগের হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন।
সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা;
ছাত্রলীগ সন্ত্রাসীদের সহিংসতা ও ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার ক্ষত না শুকাতেই শত বর্ষের ঐতিহ্যবাহী শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ছাত্রাবাসে ফের ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলে সাবেক সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জল বলেন- ছাত্রলীগ শিক্ষা শান্তিতে বিশ্বাস করেনা। তারা দেশের সব গুলো শিক্ষা প্রতিষ্ঠানকে মিনি সন্ত্রাসীদের মিনি ক্যান্টনমেন্টে পরিনত করেছে। তার ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান গুলো রেহাই পাচ্ছেনা। তারা নিকট অতীতে এমসি ছাত্রাবাস, সরকারী কলেজ ছাত্রাবাস, শাহজালাল বিশ্ব বিদ্যালয় ছাত্রাবাস, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে হামলা, ভাংচুর লুটপাট ও আগুনে পুড়িয়েছে। এমসি কলেজ ছাত্রাবাস তাদের হিং¯্র থাবার কথা ভুলতে না ভুলতেই পুনরায় সেখানে হামলা ভাংচুর চালিয়ে প্রমান করেছে তারা কতটা হিং¯্র ও পিশাচ। অবিলম্বে এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তুমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যতায় ছাত্রদল সাধারন ছাত্রদের সাথে নিয়ে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে বাধ্য হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed