বিচারপতি আনোয়ারুল হক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।
হাই কোর্ট বিভাগের এই বিচারপতি ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
১৯৫৬ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিচারপতি আনোয়ারুল হকের জন্ম। ১৯৮১ সালে ১ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জাজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন।
২০১০ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এবং ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed