এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর টিলাগড়ে সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। পরে সাধারণ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমসি কলেজ ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রাবাসে প্রবেশ করে ৩৯টি কক্ষে রড, হকিস্টিক, অগ্নেয়াস্ত্রসহ ভাংচুর চালায়। এসময় কাচের দরজা ও জানালায় ব্যাপক ভাংচুর করে টিটু গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed