Main Menu

এমসি কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা, তদন্ত কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোন অপ্রতীকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য সিলেট এমসি কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে কলেজে জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েয়েন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ । এছাড়াও ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদের সন্ধা ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামীতে ছাত্রাবাসে ছাত্রদের উঠার অনুমোদনকালে আবাসিক কার্ড প্রদান করা হবে এবং আবাসিক কার্ড ব্যতিত কেউ ছাত্রাবাসে প্রবেশ করতে পারবেনা বলে নিয়ম করা হবে জানান অধ্যক্ষ।
এদিকে, কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের আধিপত্যেকে কেন্দ্র করে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৩৯টি কক্ষে ও দরজা-জানালার কাচ ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কুদ্দুসকে প্র্রধান করে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। তিনি আরোও জানান, যত তাড়াতাড়ি সম্ভব এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটিকে দ্রুত সময়ে প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন অধ্যক্ষ।

 

Share





Related News

Comments are Closed