সিলেটে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের চাঁদা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে উক্ত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস’র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ।
মানববন্ধনে বক্তারা, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের চাঁদা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষনীতি ২০১০ এর আলোকে সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় বেতনস্কেলের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বেতন স্কেল অনুযায়ী পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানের জোর দাবী জানান।
সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-গবেষণা সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, অধ্যক্ষ আবিদুর রহমান, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক সীতাংশু শেখর দে, অধ্যাপক সাখায়াত হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাশ্মির রেজা, অধ্যাপক জান্নাতারা খান পান্না, অধ্যাপক মাধব রায়, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক সাব্বির আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক ফারুক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক কমল কান্তি রায়, চিত্ত রঞ্জন রাজবংশী, নন্দ কিশোর, ফারুক আহমদ, রতি লাল, আকবর আলী, আয়াস উদ্দিন, আমিন উদ্দিন নজরুল ইসলাম, বাবুল দেব,রফিকুল ইসলাম, চন্দন দেবনাত, এম আব্বাস আলী, শংকর কুমার দাস, মাওলানা আব্দুল হালিম, সঞ্জয় কুমার দাস ও শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed