সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়া এলাকায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পাঁচ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ৩ থেকে ১২ বছর বয়সের ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
অসুস্থ ২১ জন শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলো- কানাই ত্রিপুরা (৫), ফুখতি ত্রিপুরা (৬), জানাইয়া ত্রিপুরা (৭), রমাপতি ত্রিপুরা (৮), তাকিপতি ত্রিপুরা (১২), কছম রায় ত্রিপুরা (১০), রূপালী ত্রিপুরা (৩), হৃদয় ত্রিপুরা (৮) ও কৃষাণ ত্রিপুরা (২)।
এ ব্যাপারে চট্টগ্রামের সিভিল সার্জেন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, কি কারণে শিশুগুলো মারা যাচ্ছে তা এখনো বলা যাচ্ছে না। আপনারা আপাতত অজ্ঞাত কারণে উল্লেখ করুন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস এম নূরুল করিম রাশেদ জানান, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে শিশুগুলো মারা যাচ্ছে। জ্বর হওয়ার পর শিশুগুলো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়েন। তার পর মারা যায়। তবে এটি কি জ্বর বা কি কারণে এ জ্বর হচ্ছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed