সিলেটে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ ছত্তার মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সিলেটের পরিদর্শক মিজানুর রহমান জানান- বুধবার দুপুর ২টায় পারাবত ট্রেনে আসা ছত্তার মিয়াকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মিরা রানী দেবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed