সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকা থেকে রিয়াজুল হক রাজু (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামে তার নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজু চাতল গ্রামের অটোরিকশা চালক নুরে আলম টিটুর ছেলে। তারা আগে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বাসিন্দা ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় ৭ মাস মাস আগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে চাতলের এক আত্মীয়ের কাছ থেকে জায়গা ক্রয় করে একটি বাড়ি করে সেখানে স্থানান্তর হন। মঙ্গলবার মোবাইল নিয়ে স্থানীয়ভাবে কিছু যুবক রাজুর বিচার করেন। সাথে তার পরিবারকেও ডেকে নিয়ে বকাঝকা করা হয়। এতে রাজু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরই জের ধরে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে রাজুকে কয়েক যুবক বিচার করেছেন। তবে সেখানে কোন মুরব্বি না থাকায় বিষয়টি খোঁজ নিচ্ছি। বিচারে সংশ্লিষ্ট যুবকরা গা ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed