Main Menu

সিলেট জেলা ও মহানগর যুবদলের মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক জসিম উদ্দিন বাদল ও ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান জুনুর অকাল মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত এবং মহানগর যুবদল নেতা আলতাফ হোসেনের রোগমুক্তি কামনা করে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) এর মাজার মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, সহ সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হোসেন রিপন, ক্রীড়া সম্পাদক সুলতান আহমদ চৌধুরী বাবু, সহ যোগাযোগ সম্পাদক আলা উদ্দীন আলাই, সহ কৃষি সম্পাদক কামরুল ইসলাম নেছার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুর রহমান শোয়েব, যুবদল নেতা দিলওয়ার দিলু মেম্বার, আজিজুর রহমান আজিজ,ইকবাল কামাল, সামসুল ইসলাম টিটু, মুফতি মইন উদ্দিন, মো. আব্দুল হক, আবুল কালাম, মোজাম্মেল হক চুনু, মনির মুনশী, মো. রফিক, আলী আহমদ, কাওছার আহমদ, এ এম শামিম, সেলিম আহমদ প্রমুখ।

 

 

Share





Related News

Comments are Closed