Main Menu

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের আঘোর ও সাতঘরা গ্রামে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারুল ইসলাম (৩৫) এবং সাতঘরা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিরমল হেমব্রমের স্ত্রী লিলাবতী মার্ডী (৩৫) এবং একই গ্রামের সুতার মার্ডীর স্ত্রী গোলাপী মর্মু (৩০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাড়ির সামনের মাঠে ছাগল গরু চরানোর সময় বজ্রপাত হলে এর আঘাতে আনজারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, বসতঘরের দেয়ালে মাটি লাগানোর কাজ করার সময় বজ্রাঘাতে সাতঘরা গ্রামের লিলাবতী মার্ডী ও গোলাপী মর্মু মারা যান। একই ঘটনায় ওই গ্রামের বিশ্বনাথের স্ত্রী দুলালী মার্ডী আহত হন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। এখন বর্ষাকাল। ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটবে। তাই সবাইকে সতর্কভাবে এবং নিরাপদে থাকার অনুরোধ করছি।’

Share





Related News

Comments are Closed