বিশ্বনাথে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে এক দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশের এসআই কামরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের দিনমজুর ফরুক মিয়ার বসত ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে ফরুক মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী জুলেখা বিবি তার দুই ছেলে সানি মিয়া ও সাফি মিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়ইটা কিংবা ৩টার দিকে আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও থানা পুলিশ এসে আগুন নিভাতে সাহায্য করেন। কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চালের টিন, ঘরে থাকা হাস-মোরগ, স্বর্ণালংকার, জায়গা জমির দলিলপত্র, টেলিভিশন, ডিভিডি, টেপ রেকর্ডারসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরুক মিয়ার ভাগিনা জাহান মিয়া ও ফরুক মিয়ার স্ত্রী জুলেখা বিবির দাবি রাতের আধারে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে মারতে বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন এ অগ্নিকান্ডকে রহস্যজনক দাবি করে বলেন, তদন্ত সাপেক্ষে দ্রত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে এসআই কামরুল ইসলাম রাতের আধারে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি। তবে তিনিসহ গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে সহযোগীতা করেছেন বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed