কুশিয়ারা পাওয়ার কোম্পানীর ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেঞ্জুগঞ্জের কুশিয়ারা পাওয়ার কোম্পানী লিমিটেডের ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার ১২টি ইউনিয়নে বন্যা কবলিত এলাকার লোকদের মধ্যে বিতরণ করা হয়েছে। ১০ জুলাই সোমবার দক্ষিণ সুরমার মোগলাবাজারে একটি অটো রাইছ মিলে কোম্পানীর পক্ষে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস্ সামাদ চৌধুরী ত্রান বিতরনের উদ্বোধন করেন।
পরে সেখান থেকে ক্ষতিগ্রস্ত ১২টি ইউনিয়নে ট্রাক ও নৌকাযোগে ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস্ সামাদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। চলমান বন্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন, দক্ষিণ সুরমার ৪টি ইউনিয়ন ও বালাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। সিলেট-৩ নির্বাচনী এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি গত ২ সপ্তাহ ধরে দুর্গত এলাকাগুলো পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ করে যাচ্ছি। সরকার এবং আমার ও আমার পরিবারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও সমাজের বিত্তবানগণও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। ফলে মানুষের দুর্ভোগ অনেকটা লাগব হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রোমান, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান শাহীন, জাহিদ ইকবাল সুনাম, সিরাজুল ইসলাম চৌধুরী, আলহাজ¦ চুনু মিয়া, প্রবাসী ইমরান শিকদার, আব্দুল মালিক সাইস্তা, আব্দুর রহমান আনা, আখতার হোসেন, শানর মিয়া, খিজির খান, আহমেদ হোসেন খোকন, আতিকুল হক, বাবুল মিয়া, মিছবাহ আহমদ চৌধুরী, কমর উদ্দিন চৌধুরী, সেলিম আহমদ মেম্বার, শামীম আহমদ মেম্বার, আব্দুল মুতলিব, জোনাব আলী, ওয়েছ আহমদ, আব্দুল আওয়াল কয়েছ, শাহজাহান শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, জুনেদ আহমদ, সদরুল ইসলাম, নন্দন পাল, দুলাল আহমদ, মঈন উদ্দিন, শরীফ আহমদ প্রমুখ।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে ও ঘিলাছড়া ইউনিয়নে কুশিয়ারা পাওয়ার কোম্পানীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিকে, একইদিন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ শাখার উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রামে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস্ সামাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ নাজরা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মোঃ ময়নুল ইসলাম, যুগ্ম আহবায়ক টিপু সুলতান, জেলা সদস্য ইসলা উদ্দিন বাবলু, উপজেলা সদস্য- তৈয়বুর রহমান শাহীন, কৃপা লাল দাস দিদারুল আলম নিমু, সরোয়ার জাহান সুমন, আরিফুল হক রিমন, দেওয়ান ফাহিম সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed