ডা: জোবায়দা রহমানের পক্ষে দক্ষিণ সুরমায় ত্রান বিতরন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের সুযোগ্য তনয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমানের পক্ষ থেকে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় ১০ জুলাই সোমবার উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর, ৮নং ওয়ার্ডের চানপুর, ৭নং ওয়ার্ডের হাজীগঞ্জ, ৬নং ওয়ার্ডের রেঙ্গা মাদ্রাসা সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্স, ১, ৪ ও ৫ নং ওয়ার্ডের মোগলাবাজার হাজী নামর আলী মার্কে ও ২, ৩ নং ওয়ার্ডের নৈখাই উপজেলা পরিষদ সংলগ্ন ময়দান সহ পৃথক স্থানে অসহায় বন্যা দুর্গতদের মাঝে এসব ত্রান বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দীন, জেলা উপদেষ্ঠা হাজী বাবুল মিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ভাতিজা ও রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের অন্যতম সংগঠক বাবর আলী খান ও মোগলাবাজার ইউনিয়ন সভাপতি নামর আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মতিউর রহমান দুদু, শাহ মাহমুদ আলী, মাসুম আলম, আজির উদ্দিন আহমদ, আশরাফুল আলম বাহার, মঈনুল ইসলাম মঞ্জু, আব্দুল হান্নান, মোশতাক আহমদ, আবু সাঈদ হিরন, আব্দুল মুকিত, ইসলাম উদ্দিন, সাদেক আহমদ, নজরুল ইসলাম পংকী, আক্তারুল ইসলাম, নজির মিয়া, চান্দ আলী, সোহেল ইবনে রাজা, আশরাফ আহমদ, বাবুল মিয়া, লাল মিয়া, হেলাল আহমদ, মুহিবুল ইসলাম, আলাউদ্দিন, ফারুক আহমদ, বাবুল মিয়া, ছোরাব আলী, বাদশা মিয়া, রফিক উদ্দিন, খলিল আহমদ, আব্দুল হাদী, আহসান উদ্দিন মামুন, আবু বকর সিদ্দিকী, লায়েক আহমদ, মাসুম আহমদ, আনসার আলী, সেবুল আহমদ, শামসুল ইসলাম, জয়দুল ইসলাম, শাহীন আহমদ, জয়নাল আবেদীন, আব্দুল ওয়াহিদ শরীফ, আজহারুল ইসলাম খান সামী ও রিপন আহমদ প্রমুখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed