ছাত্রলীগের হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ক্যাম্পাসে দায়িত্ব পালন কালে দ্যা ডেইলি স্টার পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমান এর উপর ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব।
সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শাবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী।
সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা সুষ্ঠু ও স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের হীন কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
তারা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা বারবার ঘটলেও প্রশাসন এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা না নেওয়ায় ঘটনার ধারাবাহিকতা বহাল রয়েছে।
হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed