মৌলভীবাজারে জেএমবি সদস্যের যাবজ্জীবন
মৌলভীবাজার সংবাদদাতা: অস্ত্র মামলায় মৌলভীবাজারে জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড ও একই সাথে ১০ বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। রোববার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং ২নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
লুৎফুর রহমান হারুন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রামের মো. আজির উদ্দিন এর ছেলে।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তাঁর কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় হারুনের বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানীর পর রোববার দুপুরে আদালতের বিচারক জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
প্রসঙ্গত লুৎফুর রহমান হারুন ২০০৫ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে। ওই সময় তাকে দিল্লী রেলষ্টেশন হতে এক্সক্লুসিভ প্ল্যানিং এ্যাক্ট এবং ফরেনার্স এ্যাক্ট-এ গ্রেফতার হয়। ওই ঘটনায় ভারতের তিহার জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হিসেবে সাজা ভোগ করে।
এছাড়া,সে ২০০৪ সালে কুলাউড়ার পৃথিমপাশাস্থ শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ও ২০১৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মামলাসহ আরো কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed