কমলগঞ্জে উপবৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা বিপাকে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শ্রেণির উপবৃত্তি গ্রহণকারী অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা তুলতে বিপাকে পড়েছে। গত জুন মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক শ্রেণির উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। কিন্তু কমলগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীর মোবাইল ফোনে টাকার বার্তা প্রেরন হলেও শিক্ষার্থীরা তা উত্তোলন করতে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। ডাচ বাংলা ব্যাংকের অবহেলা আর গাফলতির কারণেই প্রতিদিনই শিক্ষার্থী বা অভিভাবক এসে জানাচ্ছেন উপবৃত্তির টাকা ডাচ-বাংলা ব্যাংকে মোবাইলে এসে জমা হয়েছে, তবে উত্তোলন করা যাচ্ছে না। আবার অনেকের মোবাইলে টাকা জমা হয়নি। সমস্যায় পড়া শিক্ষার্থীদের বেশিরভাগই গ্রাম এলাকার।
এ ব্যাপারে ডাচবাংলা ব্যাংকে কর্তব্যরত ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরকার টেলিটক এবং ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এই সুবিধা প্রদান করায় একটু সমস্যা ঘটছে কিন্তু তা অচিরেই সমাধান হয়ে যাবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed