‘৫৭ ধারায় সাংবাদিকদের হয়রানি করা হবে না’
বৈশাখী নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের আলোচিত ৫৭ ধারায় মামলা হলে হয়রানি করা হবে না। আজ রবিবার সচিবালয়ে নতুন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ এর খসড়া নিয়ে সভা শেষে সাংবদিকদের এ কথা জানান তিনি।
এসময় নির্দোষ কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া আলোচিত ৫৭ ধারা আইনে থাকবে কি-না- তা আগামী আগস্ট মাসে জানা যাবে বলেও জনিয়েছেন তিনি।
সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed