দাঁত ব্যথা কমাতে ঘরোয়া উপায়
বৈশাখী নিউজ ডেস্ক: দাঁতের ব্যথায় কমবেশি প্রায় সবাইকেই ভুগতে হয়। আর এই ব্যথা মূলত রাতের দিকেই বাড়ে, তাই রাতেই ওষুধ বা চিকিৎসক পাওয়া মুশকিল হয়ে যায়। অথচ ঘরের মধ্যে হাতের কাছেই থাকে এমন কিছু পন্থা, যা আপনাকে সাময়িকভাবে দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারের কাছে যেতে পারেন পরামর্শ নেয়ার জন্য।
রসুন :
দাঁতের ব্যথা শুরু হলেই এক কোয়া রসুন চিবোতে শুরু করুন। রসুনের রসে এমন কিছু উপাদান থাকে, যা যে কোনোরকম প্রদাহ কমাতে সাহায্য করে। একটি কোয়ায় কাজ না হলে দু’টি কোয়া থেঁতো করে ফেলে পেস্ট বানিয়ে ফেলুন। সঙ্গে মেশান অল্প নুন। পেস্টটা ভাল করে দাঁতের উপর লাগিয়ে দিন। এতে দাঁতের ব্যথাও নিমেষে কমে যাবে।
লবঙ্গ :
লবঙ্গের রস দাঁতে ব্যথার অব্যর্থ ওষুধ। লবঙ্গের তেলও তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখা যেতে পারে। সেটা হাতের কাছে না পাওয়া গেলে কাঁচা লবঙ্গও ভাল কাজ দেয়।
পেঁয়াজ :
দাঁতের ব্যথা কমাতে পেঁয়াজও খুব উপকারী। অল্প পরিমাণ পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন। কিংবা পরিমাণ মতো পেঁয়াজ থেঁতো করে রসটা সংগ্রহ করে নিন। তারপর সেই রসটা দাঁতের উপর ধীরে ধীরে লাগিয়ে দিন।
লবণাক্ত পানি :
একটু গরম পানিতে লবণ মিশিয়ে তা দিয়ে কুলি করুন।
পেয়ারা পাতা:
দাঁতে ব্যথা কমানোর সবচেয়ে জনপ্রিয় টোটকার একটি পেয়ারা পাতা। এতে থাকে অ্যানালজেসিকস নামে একটি উপাদান। সেটা দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে।
Related News
সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগমRead More
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুRead More



Comments are Closed