অভিনেত্রী সুমিতা সান্যাল মারা গেছেন
বৈশাকী নিউজ ডেস্ক: অভিনেত্রী সুমিতা সান্যাল মারা গেছেন। কলকাতায় নিজের বাড়িতে রোববার তার জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সুমিতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জী।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৯৪৫-এ দার্জিলিংয়ে জন্ম হয় সুমিতার। বাবা গিরিজা গোলকুন্ডা সান্যাল মেয়ের নাম রেখেছিলেন মঞ্জুলা। পরিচালক বিভূতি লাহার পরিচালনায় ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এ অভিনয় করতে যাওয়ার পর তিনি মঞ্জুলার নাম বদলে রাখেন সুচরিতা। পরে সেই নাম বদলে সুমিতা দেন পরিচালক কনক মুখোপাধ্যায়।
প্রায় ৪০টির বেশি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন সুমিতা। দিলীপ কুমারের বিপরীতে ‘সাগিনা মাহাতো’ অথবা ‘আনন্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে সুমিতার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছিল। ‘আশীর্বাদ’, ‘গুড্ডি’, ‘মেরে আপনে’র মতো হিন্দি ছবি এবং ‘দিনান্তের আলো’, ‘সুরের আগুন’, ‘কাল তুমি আলেয়া’ সহ প্রচুর বাংলা ছবিতে তার অভিনয় মনে রাখার মতো। এছাড়াও গ্রুপ থিয়েটার, টেলিভিশন সিরিয়ালে তাকে দেখা গিয়েছে। প্রফেশনালি স্টেজ পারফরম্যান্সও করেছিলেন তিনি। সুমিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed