Main Menu

এরশাদ সিলেট আসছেন আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে আজ শুক্রবার সিলেট আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে তিনি জেলার প্রবেশদ্বার শেরপুরে এসে পৌঁছাবেন। পরে শেরপুর টোল প্লাজা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

তার সাথে ঢাকা থেকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলটির প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্যরাও সিলেট আসছেন।

সিলেট জেলা প্রশাসন বরাবর পাঠানো এরশাদের একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি হেলিকপ্টারযোগেই ঢাকায় ফিরে যাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed