আওয়ামীলীগ থাকলে দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এতে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার বিকেলে গণভবনে যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলও বক্তৃতা করেন।
এর আগে যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ প্রধানন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed