সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সিলেটের বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান ও জেলা পরিষদ সদস্য আমাতুল জোহর রওশন জেবিন, মো. শাহনুর, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাঈদ আহমদ শোয়েব, নজরুল হোসেন, নুরুল ইসলাম ঈমন, রোকন মিয়া, সুষমা সুলতানা রুহি, হাসিনা বেগম উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যানদের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে দুবাগ, বুধবারি বাজার, বাদেপাশা ১০ নং উত্তর বাদেপাশা, ১১নং শরিফগঞ্জ, উত্তর কুশিয়ারা, ঘিলাছড়া ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে বন্যার্তদের হাতে চাউল, চিড়া, ডালসহ প্যাকেটে করে শুকনো খাবার বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, কুরারাবাজর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, বুধবারি বাজারের চেয়ারম্যান মাহতাব হোসেন কামাল, ১০ নং বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, ১১ নং শরিফগঞ্জ ইউনিয়নের এমএফ মুমিত হিরা এবং সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed