ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেঞ্চুগঞ্জে বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলা চন্ডিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খাঁন জামাল, সিনিয়র সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, জেলা বিএনপির সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, জেলা বিএনপির সদস্য ও গিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আক্তার হোসেন উস্তার, উপজেলা বিএনপির সহসভাপতি হুসেন আহমদ খান ইরন, ফখরুল ইসলাম পাপলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আসাদুর রহমান রুহেল, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মকুল, সহ সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন, ১নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানিম, ৫নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সানজিদ আলী, ১নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছোটন মিয়া, উপজেলা বিএনপি নেতা মুক্তদির আলী, জামাল আহমদ, রিপন আহমদ, সুফিয়ান মিয়া, রুজেল আহমদ, শহিদুল ইসলাম সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক হাকিম উদ্দিন কয়ছর, ফখরুল ইসলাম, জাহাঙ্গির হোসেন, ছাত্রদল নেতা রাজু আহমদ, পারভেজ আহমদ, ওবায়দুর রহমান সজল, রিপন আহমদ, আরিফ কবির, জয়নাল আবেদীন, মুহিবুর রহমান টিটু, রাসেদ আহমদ সনি, সাজিদুল ইসলাম প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed