ফেঞ্চুগঞ্জে যুবদল নেতা ঝুনু স্মরণে শোক র্যালী
বৈশাখী নিউজ ডেস্ক: ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের প্রয়াত সাধারণ সম্পাদক মারুফ হাসান ঝুনু স্মরণে উপজেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার এক শোক র্যালী ও সভা অনুষ্ঠিত হয়। থানা রোড মোড় থেকে শোক র্যালী শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ওসমানী সড়ক মোড়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি মুহিব উদ্দিন বেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছুটনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার, উপজেলা যুবদলের সহ সভাপতি আব্দুল কাদির জিলা প্রমূখ।
শোকর্যালীতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed