Main Menu

ফয়সল চৌধুরীর অর্থায়নে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুক্তরাজ্যে থাকলেও সিলেটের গোলাপগঞ্জের বানভাসী মানুষের জন্য সহায়তার হাত প্রসারিত করেছেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
তার অর্থায়নে এবং গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলার প্রত্যান্ত অঞ্চলের প্রায় ৫শ’ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫ পর্যন্ত খাবারগুলো বিতরণ করা হয়।
ফয়সল আহমদ চৌধুরী যুক্তরাজ্যে থাকলেও তার পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন সিলেট জেলা কৃষকদলের সভাপতি আব্দুল মুছাব্বির।
উপজেলার দুর্গম অঞ্চল ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ, কুশিয়ারা নদীর পূর্বতীরের খাটখাই, পানিআগা, পনাইরচক, হাকালুকি পারের ইসলামপুর, রামপুর, বসন্তপুর, কাদিপুর, কালিকৃঞ্চপুর, নুরজাহানপুর গ্রামের প্রায় ৫শ’ পরিবারের অসহায় বানভাসী মানুষ খাবার গ্রহন করেন।
খাবার বিতরণ অনুষ্ঠান গুলোতে উপস্থিত সচেতন মানুষ ও ভূক্তভোগিরা বিদেশে থাকা অবস্থায়ও দুর্গতদের সাহায্যে এগিয়ে আসায় বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর ব্যাপক প্রশংসা করেন।
গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের আহŸায়ক ফারুক আল মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএপির উপদেষ্ঠা আতাউর রহমান অতু, ইউনিয়ন বিএনপি নেতা আরব আলী, সুরুজ আলী, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ছুরাব আলী, গোলাপগঞ্জ থানা ছাত্রদল নেতা ডালিম আহমদ, থানা যুবদল নেতা রশীদ আহমদ, ছাত্রদল নেতা বিলাল আহমদ, জাকারিয়া, থানা যুবদল নেতা জালাল মিয়া, জিতেন্দ্র দাশ, ছাত্রদল নেতা বদরুল আহমদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Share





Related News

Comments are Closed