Main Menu

পাঁচদিনেও সন্ধান মিলেনি কলেজ ছাত্রী হেপী রানী’র

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল গ্রামের বীরেন্দ্র দেবনাথের মেয়ে হেপী রানী দেবনাথ (১৮) নামের এক কলেজ ছাত্রী গত ১ জুলাই সকাল ৯টায় বৃন্দাবনপুর হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজে ভর্তি হওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। তার পিতা বীরেন্দ্র দেবনাথ সকল আত্মীয়-স্বজনের বাড়ী ও আশেপাশের সকল গ্রামে এবং কলেজে খোঁজাখুঁজি করে পাঁচদিন পার হয়ে গেলেও তার কোন সন্ধান পাননি। নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিলো নীল রঙ্গের সেলেয়ার কামিজ, তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা, শারিরীক গঠন মাঝারি, মুখমন্ডল গোলাকৃতি, পরনে চশমা, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এদিকে গত পাঁচ দিনে অনেক খোঁজাখুঁজি করে কলেজ ছাত্রীর সন্ধ্যান না পেয়ে বৃহস্পতিবার সকালে নিখোঁজ ছাত্রীর মা মীরা রানী দেবনাথ কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কেউ তার খোঁজ পেলে ০১৭৪৯-০১৪৮৪১ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed