Main Menu

জৈন্তাপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দামড়িতে মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত মটর সাইকেল আরোহী ছয়ফুল ইসলাম (৪৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, দূর্ঘটনার পর স্থানীয় জনতা ছাইফুলকে মারাত্বক আহতবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়রা জানান, দ্রুতগামী কোন পরিবহন ছাইফুলকে ধাক্কা দিয়ে ফেলে যায়। ফলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Share





Related News

Comments are Closed