Main Menu

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গোয়ালাবাজারে বুধবার সন্ধ্যায় শ্যামলী পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই জন ঘটনাস্থলে এবং একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন মহাসড়কে আধা ঘন্টা সড়ক অবরোধের সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হচ্ছে- ওসমানীনগর উপজেলার পূর্ব সিরাজনগর গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র মঙ্গল মিয়া(১৯) এবং একই এলাকার আনওয়ারপুর গ্রামের মৃত ছোয়াব উল্যাহর পুত্র আসকন্দর আলী(৫৫) এবং একই এলাকার বাসিন্দা সাইফুল আমিন(৩০)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশাটির সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া, ওসমানী হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে শেরপুর হাইওয়ে পুলিশের এস আই সেকান্দর আলী জানান, নিহত মঙ্গল মিয়া ও আসকন্দর আলীর লাশ থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ জানান, হাসপাতালে আনার পথে সাইফুল আমিন নামের একজন মারা যায়। এছাড়া, আহত আরো চার জন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানায় ইমার্জেন্সী বিভাগ।
স্থানীয় বাসিন্দারা জানান, এ দুর্ঘটনার পর এলাকাবাসী ব্যারিকেড দিয়ে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে বাজারের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share





Related News

Comments are Closed