Main Menu

সরকারি প্রতিষ্ঠানে এসি চালানোর মাত্রা নির্ধারণ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না চালানোর নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (৫ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ করতেই বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা। এর আগে ২০০৯ সালের অগাস্টে মন্ত্রিসভার বৈঠকেও এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। সে সময় বলা হয়েছিল, অফিসে যেন ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি ব্যবহার করা না হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, “বিদ্যুৎ বিভাগ সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ করেছিল। সম্প্রতি কোনো কোনো দপ্তরে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। এজন্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।”

Share





Related News

Comments are Closed