সরকার বন্যা দুর্গতদের জন্য সবকিছু করবে : ত্রাণমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সরকার বন্যা দুর্গতদের জন্য সম্ভব সবকিছু করবে। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। কাজেই, এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।
মন্ত্রী বলেন, বন্যার পানি না নামা পর্যন্ত দুর্গত এলাকার মানুষজনকে সবরকম সহায়তা করবে সরকার। এছাড়াও বন্যায় গৃহহীন হয়ে পড়া সবাইকে ঘর নির্মাণ করে দেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কয়েকটি বন্যা আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুশিয়ারা নদীর নাব্যতা বৃদ্ধি ও খননে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী বলেন, দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। আর এর মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন (ক্লাইমেট চেঞ্জ)।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, ত্রান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব মো. শাহ কামাল, যুগ্ম সচিব মোহাম্মদ মহসিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এর আগে মন্ত্রী মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওরের ভুকশিমইলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এখানে পরিদর্শনকালে মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed