ফরহাদ মজহারকে পাওয়া গেল যশোরে
বৈশাখী নিউজ ডেস্ক : ‘নিখোঁজ’ থাকা কবি-প্রাবন্ধিক হিসেবে পরিচিত ডানপন্থী আলোচিত তাত্ত্বিক ফরহাদ মজহারকে যশোরের অভয়নগর থেকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার ভোরে পরিচিত একজনের ফোনে ঢাকার শ্যামলীর রিং রোডের বাসা থেকে বের হওয়ার পরপরই অপহৃত হন বলে তার স্বজনরা পুলিশকে জানান। মজহার নিজেই ফোন করে তার অপহরণের খবর পরিবারকে দেন। এমনকি ৩৫ লাখ টাকা মুক্তিপনের খবরও আসে স্বজনদের কাছে।
এরপরই আইন-শৃঙ্খলা বাহিনী মজহারের মোবাইল ট্রাকিং করে অবস্থান জানার চেষ্টা করে। বিভাগীয় শহর খুলনার নিউ মার্কেটের সামনের রেস্তোরাঁ ‘নিউ গ্রীল হাউস’র মালিক আব্দুল মান্নান রাত ৮টার দিকে মজহারকে তার রেস্তোরায় দেখার কথা জানান।
সেখানে র্যাব অভিযান চালিয়ে তাকে পায়নি। এর ঘন্টা দুয়েক পর রাত সাড়ে ১১টার দিকে অভয়নগর থেকে উদ্ধার করা হলো নানান সময়ে আলোচনায় থাকা এই রাজনৈতিক বিশ্লেষককে।
র্যাব ৬ এর অপারেশন অফিসার খন্দকার রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুলনাতে নেওয়া হচ্ছে।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed