Main Menu

সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়ছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুরমা-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে প্রচুর বৃষ্টিপাতের ফলে প্রধান এ দুটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে সোমবার সবকটি পয়েন্টেই কয়েক সেন্টিমিটার বেশি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পাউবো সূত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কন্ট্রোল রুম থেকে জানা যায়. সোমবার বেলা তিনটায় কানাইঘাটে সুরমা বিপদসীমার ৫৯ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা ৭৭ সেন্টিমিটার, আমলশীদে কুশিয়ারা ৯৩ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ার ২২ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যেখানে রোববার কানাইঘাটে সুরমা বিপদসীমার ৫৪ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা ৭৪ সেন্টিমিটার, আমলসীদে কুশিয়ারা ৮৮ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম জানান, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসেও আগামী তিন-চারদিন বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed