Main Menu

সিলেটে বাড়ছে প্রধান নদ-নদীর পানি

বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের প্রধান নদ-নদীর পানি ক্রমাগত বেড়েই চলেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুরমা-কুশিয়ারা দিয়ে পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: রাব্বী বলেন, রোববার বেলা ৩টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা ৭৪ সেন্টিমিটার, আমলসীদে কুশিয়ারা বিপদসীমার ৮৮ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড(পাউবো)-এর নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম জানান, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসেও আগামী দুদিন বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed