কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিভিন্ন চা বাগানে শ্রমিকদের মাঝে নিন্মমানের খাদ্য সরবরাহ ও অনিয়মের প্রতিবাদে ঠিকাদারের লোকজন ও পুলিশি বাঁধা অতিক্রম করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের নারী ও পুরুষ চা শ্রমিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
রোববার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকায় ভুক্তভোগী চা শ্রমিকদের সহায়তায় বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
চা শ্রমিক অম্বিকা বোনার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মোহন রবিদাস, গীতা রানী কানু, লসমী রাজভর ও সুমন কৈরী সুরত।
বক্তারা বলেন, ঈদুল ফিতরের আগেই কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে যেসব খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয় তা ছিল খুবই নিন্মমাণের। প্রতি চা শ্রমিককে এক সাথে তিন মাসের হিসাবে ৪৫ কেজি করে চাল, ৯ কেজি ডাল, ১৫ কেজি আলু, ১৫ কেজি আটা, ৬ লিটার সোয়াবিন তেল, ৬টা সাবান, ১টা শাড়ী ও ১টা করে লুঙ্গী বিতরন করা হয়। বিতরণকৃত খাদ্যের মধ্যে চাল, ডাল, আটা ও সোয়াবিন তেল ছিল নিন্মমাণের। চাল ছিল পোঁকা ও দুর্গন্ধযুক্ত। তাছাড়া বিতরণকৃত শাড়ি ও লুঙ্গি ছিল নিন্মমানের।
খাদ্য সামগ্রী বিতরণকালে চা শ্রমিকদের অভিযোগে সত্যতা পেয়ে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি নিন্মমানের খাদ্য সামগ্রী থাকায় প্রথম দিকে বিতরণ বন্ধ রেখেছিলেন। পরবর্তীতে আবারও অনিয়ম ও দুর্ণীতি করে চা শ্রমিকদের মাঝে নিন্মমাণের খাদ্য ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু বলেন, রোববার মানবন্ধন শুরুর সময় ঠিকাদারের লোকজন মাববন্ধন কর্মসূচী বন্ধ রাখতে চাপ সৃষ্টি করেছিলেন। এমনকি কমলগঞ্জ থানা থেকে পুলিশ এনে মোতায়েন করা হয়েছিল। পুলিশ মানববন্ধন কর্মসূচীতে আয়োজকদের মাইক বন্ধ করে দেয়।
গণফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মাখন ও সিপিবি কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহমদ সিরাজ এসব ঘটনায় সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে বলেন, নারী ফোরামের এই প্রতিবাদ কোন হেলাফেলার নয়। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া উচিত।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বিতরণের প্রথম দিকে কিছু অভিযোগ পেয়ে খাদ্য সামগ্রী পরীক্ষা করে ও কিছু চাল পরিবর্তন করে চা শ্রমিকদের মধ্যে এগুলো বিতরণ করা হয়েছে। তারপরও খতিয়ে দেখে অনিয়ম ও দূর্ণীতির সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed