রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর সুইডেন সফর এবং জাতীয় সংসদে ২০১৭-১৮ বাজেট পাস সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র-বাসস
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed