Main Menu

ছয় মাসের জামিন পেলেন বুলু

বৈশাখী নিউজ ডেস্ক: নাশকতার সাত মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

অাজ রোববার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে এ জামিন দেন।

তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

প্রসঙ্গত, ২০১৫ সালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

Share





Related News

Comments are Closed