নবীগঞ্জে মোরগের লড়াই অনুষ্ঠিত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হারিয়ে গেছে গ্রামবাংলার প্রাচীনকালের বিভিন্ন খেলা এবং সংস্কৃতি। নবীগঞ্জ উপজেলায় আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মোরগের লড়াই অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার সংলগ্ন একটি মাঠে নিউ জালালাবাদ আছিল ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকদিন পর পর উক্ত সংগঠন গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার জন্য মোরগের লড়াই প্রতিযোগীতার আয়োজন করে থাকে। কখনো ২০টি, কখনো ১০ আবার কখনো ২টি মোরগ দিয়ে সাজানো হয় প্রতিযোগীতার মঞ্চ। গত বৃহস্পতিবার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ আদর্শ গ্রামের শাহ আলী হায়দার ও জুহুরপুর গ্রামের রাব্বুল মিয়া তালুকদারের ২টি মোরগ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। এসময় স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় জমায় খেলা উপভোগ করার জন্য । দীর্ঘ ১ঘন্টা খেলা শেষে প্রতিযোগীতার ফলাফল ’ড্র’ হিসেবে ঘোষণা করা হয়। আয়োজনকারীদের মধ্যে রুমেল আহমেদ নামে এক যুবক জানান, কিছুদিন পর পর উক্ত খেলা অনুষ্ঠিত হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই সাধারণত মোরগের লড়াই প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে আগামীতেও হবে ।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed