সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবকাড়ি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয়রা জানান, সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের নিরঞ্জন মিস্ত্রির মৎস্য ঘেরে স্থানীয় এলাকাবাসী অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই ব্যক্তির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed