Main Menu

বিটিভিতে ১লা জুলাই প্রচারিত হবে ‌’কালান্তর ঈদ আয়োজন’

বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রয়োজনায় নির্মিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের বিশেষ অনুষ্ঠান “কালান্তর ঈদ আয়োজন” ১লা জুলাই শনিবার দুপুর ১২ টায় বিটিভিতে প্রচারিত হবে। অনুষ্ঠানের গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন সাংবাদিক শরীফ তালুকদার।
এতে সংগীত পরিবেশন করেছেন আঁখি আলমগীর ও সানিয়া সুলতানা লিজা। নৃত্য পরিবেশনায় আনিসুল ইসলাম হীরু ও তার দল। ব্যান্ডশো পরিবেশন করেছেন রকস এন্ড মেলডি। তারকা পর্বে অংশগ্রহন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, সাধারন সম্পদক ও চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী চিত্রনায়িকা পপি।

Share





Related News

Comments are Closed