কমলগঞ্জে পাওয়ার টিলারের চাপায় শিশুর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : খেলার ছলে বসতঘরের বারান্দায় রাখা বন্ধ পাওয়ার টিলারের চাপায় মৌলভীবাজারের কমলগঞ্জে তিন বছরের একটি শিশু মারা গেছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার (২৮ জুন) মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বাদে সোনাপুর গ্রামের মামুন মিয়া ধানি জমিতে হালচাষাবাদে পাওয়ার টিলার ব্যবহার করেন। বুধবার দুপুরে তিনি পাওয়ার টিলারটি বসত ঘরের বারান্দায় তুলে বন্ধ করে রাখেন। বেলা সাড়ে ১২টার দিকে সবার অজান্তে খেলার ছলে মামুন মিয়ার তিন বছর বয়সী একমাত্র ছেলে অলি মিয়া পাওয়ার টিলারের উপরে উঠে খেলা করছিল। একসময় পাওয়ার টিলারটি উল্টে গেলে শিশু অলি মিয়ার বুকের উপর পড়ে। গুরুতর আহতাবস্থায় শিশু অলিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামুন মিয়া বলেন, তার একমাত্র ছেলে ছিল অলি মিয়া। মুন্সীবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নোমান আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত: এ ধনের মৃত্যুতে এখন মামুন মিয়া পাগলপ্রায়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed