Main Menu

ফিলিং স্টেশনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হবে। এ সময় সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহও বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

তিতাসের গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, “আমরা এ ব্যাপারে পেট্রোবাংলা থেকে যে চিঠি পেয়েছি তাতে সারা দেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে।”

ঈদের ছুটির সময় কলকাখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এসময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার ছিল ঈদের ছুটির শেষ দিন। তবে বুধবার সারাদিন ফিলিং স্টেশনগুলোয় গ্যাস বন্ধ থাকলে ভোগান্তি হতে পারে।

Share





Related News

Comments are Closed